সাঁতরে নদী পার হচ্ছিলেন শিক্ষক, নিখোঁজের ২১ ঘণ্টা পর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৬:১৯আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৭:০৮

স্কুল শেষে বুধবার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে সাঁতরে নদী পাড়ি দিয়ে বাড়ি যাচ্ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈলক্ষ্য বর্মণ (৪৫)। তবে টাঙ্গন নদীর তীব্র স্রোতে নিখোঁজ হন তিনি। বিকালেই ফায়ার সার্ভিসের লোকজন এসে নদীতে খোঁজ শুরু করেন। নিখোঁজের ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ স্থানের ১০ কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বিকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা (ঘাটপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈলক্ষ্য বর্মণ বিদ্যালয় ছুটির পর ঘাটপাড়া টাঙ্গন নদী সাঁতরে পার হওয়ার সময় নদীতে ডুবে যান। তিনি আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার ঘুরবসু বর্মণের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, ঘটনার পর বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে ঘটনাস্থলের এক কিলোমিটার পর্যন্ত খুঁজেও তাকে উদ্ধার করতে পারেননি। তীব্র স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় ১০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এদিকে, শিক্ষকের মরদেহ পাওয়ার খবরে এলাকায় হাজার হাজার মানুষ ভীড় করেন। প্রিয় শিক্ষকের এমন মৃত্যুতে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। 

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান