২১ বছরেও উদ্ধার হননি অপহৃত গৃহবধূ, আসামির যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৫:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫:৫৫

২১ বছর আগে রংপুরের মিঠাপুকুরের গৃহবধূ সেলিনা বেগমকে অপহরণ ও গুমের মামলার আসামি মাজাহারুল ইসলাম জুয়েলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৭ আগস্ট) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। অন্যদিকে অপহরণের শিকার গৃহবধূকে ২১ বছরেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৭ অক্টোবর মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম জুয়েল অস্ত্রের মুখে অপহরণ করে। এ ঘটনায় পরের দিন ৮ অক্টোবর তারিখে মজনু মিয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামি জুয়েলের নামে চার্জশিট দাখিল করে। কিন্তু ভিকটিম সেলিনা বেগমকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলায় ১০ জনের সাক্ষী ও জেরা শেষে আসামি মাজহারুল ইসলাম জুয়েলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি রফিক হাসনাইন অ্যাডভোকেট জানান, দীর্ঘ সময় পর বিচার সম্পন্ন হলেও ভিকটিমকে দীর্ঘ ২১ বছরেও উদ্ধার করা যায়নি। তারপরেও আসামি জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের