প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৮:০৮আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:০৮

নীলফামারীর ডোমারে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রসেনজিৎ কুমার রায় (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা বানিয়াপাড়ার পুসুনাথ রায়ের ছেলে ও উত্তর চওড়া বড়গাছা কলেজের এইচএসসির শিক্ষার্থী।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের বড়গাছা সাহেবভিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা সুভাষ চন্দ্র জানান, শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে সে আর ফিরে আসেনি। রাতে এলাকায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। শনিবার বেলা ১১টার দিকে খবর আসে, বাড়ির পাশে ওই স্কুল ঘরে তার মরদেহ পাওয়া গেছে।

নিহতের চাচাতো ভাই উত্তম কুমার বলেন, ‘সকালে বানিয়াপাড়ার সন্ন্যাসী মন্দিরে প্রসাদ খেয়ে স্কুলে পানি পানের জন্য এলে সঙ্গে থাকা সুভাষ জানায়, স্কুলের ভেতর একজন ঝুলে আছে। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখি, আমার ভাই প্রসেনজিৎ গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। আমি দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে ওপরের দিকে তুলি। এ সময় আমার চাচাতো ভাই সুভাষ কাচি দা দিয়ে দড়ি কেটে দিলে তাকে নিচে নামাই।’

ডোমার থানার এসআই ঠাকুরদাস দাস বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

থানার ওসি মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের পক্ষে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী