সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

হিলি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৪:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪:২৭

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিজয় পাল শিং বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানের হাতে মিষ্টি ও ফুল উপহার তুলে দেন। একই সঙ্গে দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আজ ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তবে আজ আমাদের জাতীয় শোক দিবস। এ কারণে আমরা তাদের মিষ্টি উপহার দিইনি। তবে সীমান্তে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনে দুই দেশের বিভিন্ন উৎসবে বিজিবি-বিএসএফের পক্ষ থেকে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।’

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী