শিশু ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ১০ বছর কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৪:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৪:৪৮

রংপুরের পীরগাছা উপজেলায় শিশু (৬) ধর্ষণচেষ্টার মামলায় ভজেন রায় নামে এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫৪ আগস্ট) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১০ অক্টোবর বিকালে ছয় বছরের শিশুকে ডেকে বাড়ির পাশে বিচরণ করা দুটি হাস ধরে আনতে বলে ভজেন। এরপর কৌশলে চৌচালা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

তদন্ত শেষে এসআই বুলবুল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য ও জেরা শেষে ভজেন রায়কে দোষি সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, সাক্ষ্য-প্রমাণ দিয়ে বাদীপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করেছে। আদালতের রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জহুরুল হক বলেন, ‌‘মামলাটি বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি। এ রায়ে আমরা ক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের