হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

হিলি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১২:৪২আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১২:৪২

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিপ্রতি তিন টাকা কমেছে। একদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২২-২৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ১৯-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বাজারে পেঁয়াজের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রয়েছে। তবে বাড়তি চাহিদা ও দাম ভালো থাকায় পেঁয়াজ আমদানি বেড়েছে। দুই দিন ধরে বৃষ্টি ও বৈরি আবাহওয়ার কারণে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে। সেই সঙ্গে বৈরি আবহাওয়ায় দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের বেচাকেনা তেমন না হওয়ায় চাহিদা আগের তুলনায় কমেছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমছে। দেশি পেঁয়াজের দাম আগের চেয়ে মণপ্রতি চারশ’ থেকে পাঁচশ’ টাকা কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমদানির পরিমাণও বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। রবিবার (২৮ আগস্ট) বন্দর দিয়ে একদিনেই ২৪টি ট্রাকে ৭৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আগের দিন শনিবার ৩১টি ট্রাকে আমদানি হয়েছে ৯১৯ টন পেঁয়াজ।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম