স্বামী-স্ত্রীর কাছে মিললো ৩২১ বোতল ফেনসিডিল

পঞ্চগড় প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ২২:৪৯আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২২:৪৯

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২১ বোতল ফেনসিডিলসহ মলিন চন্দ্র বর্মণ (৫৭) ও শেফালী রানী (৪৫) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে অটোয়ারী থানায় একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকার মলিন চন্দ্র বর্মণ তার বাড়িতে বিপুল পরিমাণে মাদক মজুত করেছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ৩২১ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। জব্দ মাদকের আনুমানিক মূল্যে তিন লাখ ২০ হাজার টাকা।

আটোয়ারী থানার ওসি সোহেল রানা জানান, ওই দম্পতি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান