‘সেরা বাবা’ নির্বাচিত হলেন দিনমজুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫

ভালো বাবা তৈরিতে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রচারাভিযানের অংশ হিসেবে ভালো বাবা ও সুকন্যা সমাবেশ করেছে একটি বেসরকারি সংস্থা ‘গুড নেইবার বাংলাদেশে’। সেখানে সেরা বাবা নির্বাচিত হয়েছে মহসিন আলী নাম এক দিনমজুর বাবা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ‘গুড ড্যাডি’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আলোচনা করেন ইউএনও শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় (নিমাই), সংস্থার উত্তরাঞ্চল প্রধান পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ সিডিপি ম্যানেজার পলাশ রনী মণ্ডল, প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার ও সাংবাদিক বিষ্ণুপদ রায় প্রমুখ।

অনুষ্ঠানে সেরা বাবা হিসেবে নির্বাচিত হয়েছেন দিনমজুর মহসিন আলী। যিনি হতদরিদ্র হয়েও দুই মেয়েকে পড়াশোনা করিয়েছেন। তাকে ও এক কৃতি ছাত্রীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে ভালো বাবা হওয়ার পক্ষে শপথ ও গণস্বাক্ষর নেওয়া হয়।

মেয়ে সন্তানদের অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভবিষ্যৎ কর্মজীবনের উন্নত পথ রচনা ও মেয়ে সন্তানদের অধিকার সম্পর্কে সামাজিক গণসচেতনতা তৈরি করার লক্ষ্যে কাজ করছে বেসরকারি সংস্থাটি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম