কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

পঞ্চগড় প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অটোরিকশা উল্টে সাবিরুল ইসলাম সাগর (১৬) এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিয়াগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সাগর একই উপজেলার পামুলি ইউনিয়নের খোঁচাবাড়ি কালিচরণ গ্রামের মজিবুল ইসলামের ছেলে। সে মায়ের সঙ্গে ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঢাঙ্গীরহাট এলাকার বাসায় থাকতো। কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলো সাগর। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। সকালে ৭-৮ জন সহপাঠীসহ অটোরিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলো সাগর। ঢাঙ্গীরহাট-কালীগঞ্জ সড়কের মাটিয়ার পাড়া এলাকায় পৌঁছালে একটি ছাগল সড়কের ওপর উঠে আসে। এ সময় অটোরিকশাচালক পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে সাগর মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আফিয়া ফারজান তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিনুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে সাগরের মৃত্যু হয়েছে। অটোরিকশায় থাকা অন্য পরীক্ষার্থীরা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যায়। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, সুরতহাল শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম