‘নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার’

পঞ্চগড় প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০

কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বিতে মৃতদের পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে মৃতদের পরিবারের সদস্যদের সহায়তা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চগ‌ড়ের বোদা উপজেলায় কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বির ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। পরে তিনি মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।  

আরও পড়ুন: ৩ দিন পর আঙিনায় স্বামীর লাশ

নৌকাডুবির ঘটনাটিকে দুর্ঘটনা আখ্যা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‌‘আউলিয়ার ঘাট এলাকায় করতোয়ার ওপর সেতু নির্মাণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রকল্পটি একনেকেও অনুমোদন হয়েছে। সেতু হলে জনগণের এমন প্রাণহানি হবে না, দুর্ভোগ নিরসন হবে।’

আরও পড়ুন: করতোয়ার পাড় থেকে শ্মশান ঘাট, লাশ আর লাশ

পঞ্চগ‌ড়ের বোদা উপজেলায় কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত মোট ৬৮ জনের লাশ উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন: ‘মা ফিরেছে লাশ হয়ে, বাবা তো ফিরলো না’

এদিকে নৌকাডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, ইতোমধ্যে উদ্ধার বেশিরভাগ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সৎকারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাথাপিছু ২০ হাজার এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 

যে কারণে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

দেড় মাস আগে বিয়ে, করতোয়ায় বিচ্ছেদ

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

/টিটি/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি