বিদ্যালয়ের নলকূপের ‘পানি পান করে’ ৫০ শিক্ষার্থী হাসপাতালে 

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি বিদ্যালয়ের নলকূপের পানি পান করে ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান জানান, বেলা ১১টায় হঠাৎ করে ৮-১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, বিদ‍্যালয়ের নলকূপের পানি পানের পর পেট ব্যথা ও বমি হচ্ছে। পরে বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নিশিখা আশা, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে জানানো হয়। তারা দ্রুত বিদ‍্যালয়ে এসে সবাইকে নলকূপের পানি পান করতে নিষেধ করেন। পরে অসুস্থ ছাত্র-ছাত্রীদের হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, ‌‘বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই শঙ্কামুক্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নলকূপের ভেতরে ক্ষতিকারক কিছু পড়তে পারে। এ কারণে পানি পানের পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা বলেন, ‌‘নলকূপের পানি পান করে অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর শুনে দ্রুত বিদ‍্যালয়ে যাই। এরপর অসুস্থদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নিশিখা আশা বলেন, ‌‘নলকূপের পানি পান করে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পারি। তৎক্ষণাৎ বিদ‍্যালয়ে গিয়ে অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিই। এ ঘটনার সঠিক তথ‍্য বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম