৭ বছরেও সংস্কার হয়নি সেতু, দুর্ভোগে এলাকাবাসী

নীলফামারী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৩:২৩আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩:২৩

নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের একটি সেতু সাত বছর আগে বন্যায় হেলে পড়ে। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসী দুর্ভোগে পড়েন। তারা সেতু সংস্কারের দাবি জানিয়েছেন অনেকবার। কিন্তু আজও সংস্কারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিন দেখা যায়, সেতুটি ডান দিকে হেলে পড়েছে। ডাউয়াবারী ইউনিয়নের ১ নম্বর ডাউয়াবাড়ি চরভরট গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, হাট-বাজার ও সদর উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। 

স্থানীয়রা বলছেন, ২০১৭ সালের ১০ আগস্ট বন্যার পানির তোড়ে সেতুটি ডান দিকে হেলে পড়ে। তারপরও প্রয়োজনের তাগিদে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে বারবার বলার পরও সেতুটি সংস্কার হয়নি।

স্থানীয় মজিবুর রহমান বলেন, ‘আমাদের নেকবক্ত গ্রামের মানুষের উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক ও সেতুটি। ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণের ১২ লাখ টাকায় সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু চালু হয় ২০১৭ সালে। কিন্ত নিম্নমানের কাজ হওয়ায় সামান্য বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে ডান পাশে হেলে পড়ে। সড়ক ও সেতু চলাচলের উপযোগী করতে এলাকাবাসীর সহযোগিতায় বালু ফেলাসহ বাঁশ ও কাঠের সেতু বানিয়ে সংযোগ স্থাপন করা হয়। এভাবেই চলছে কয়েক বছর ধরে। এই দুর্ভোগ দেখার কেউ নেই।’

স্থানীয় আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে বাঁশ ও কাঠের সেতুটিও ঝুঁকিপূর্ণ। বর্ষা ও শুষ্ক মৌসুমে বিকল্প পথে দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। এলাকায় প্রায় থেকে পাচঁ হাজার মানুষের বসবাস। এত মানুষের দুর্ভোগ নিরসনে সেতুটি মেরামতের দাবি জানাই।’

ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল জানান, সেতুটি হেলে পড়ার দিনই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও প্রকৌশলী হারুন অর রশীদকে জানানো হয়েছিল। সেই সময় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

চলতি দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, উপজেলা প্রকল্পের আওতায় ৪০ থেকে ৫০ ফুটের ওপরে সেতু নির্মাণ করার বিষয়টি নীতিমালায় নেই। তাই হেলে পড়া সেতুটি সংযোগ সড়ক বন্যায় ভেঙে গিয়ে ১০০ ফিটের ওপরে দাঁড়িয়েছে। স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) ছাড়া কোনোভাবে সংস্কার করা সম্ভব নয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এলজিইডিকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত এর একটা সমাধান হবে।

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
লোডশেডিংয়ে মরে যাচ্ছে মুরগি, কী করবেন খামারিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম