ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১৮:৩৭আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৮:৩৭

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে এক গৃহবধূর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। বুধবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই নুরুজ্জামান কবীর। ভুয়া এসআইয়ের নাম সোহেল রানা। তিনি হাতিবান্ধা উপজেলার ছিড়াগঞ্জ চুলকাগ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সোহেলের সঙ্গে প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে নির্যাতনের শিকার নারীর পরিচয় হয়। সে সময় সোহেল নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এক পর্যায়ে তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে সোহেল তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে সোহেল একাধিকবার ধর্ষণ করেন।

গত ৩ অক্টোবর ওই নারীকে আবারও ধর্ষণের চেষ্টা চালানো হয়। পরে নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সোহেলকে আটক করে। এ সময় পুলিশের এসআই পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে হারাগাছ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই আসামি সোহেলকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। নির্যাতনের শিকার নারীকে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। বুধবার তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়। 

হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, নির্যাতনের শিকার নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি সোহেল নিজেকে পুলিশের এসআই দাবি করলেও জিজ্ঞাসাবাদে তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়। তারপরেও পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী