ঠাকুরগাঁওয়ে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ০৩:২৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৩:২৮

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়েবাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলি ব্রিজ সংলগ্ন সড়কে বরযাত্রীবাহী গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র নিয়াজুল ইসলাম হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলীর বাড়িতে বিয়ে করতে যাচ্ছিলেন। রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলি ব্রিজে গাড়িটি যখন উঠতে যাচ্ছিল তখন সেখানে অবস্থান করা একটা গরুর সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯ জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায়।

এ সময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের সফিকুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হন। আরেক বরযাত্রী ঢাকার সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯) এবং একজন বৃদ্ধ আহত হন। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ হাসপাতালে রয়েছে। আইনগত আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর  করা হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম