ধর্ষণ মামলায় এসআই কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১০:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০:০৯

নীলফামারীর ডোমার উপজেলায় ধর্ষণের অভিযোগে মহাবীর ব্যানার্জী নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা শহরের এক নারী বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে ডোমার থানায় মামলাটি করেন। সন্ধ্যায় মহাবীরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মহাবীর দিনাজপুরে কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জীর ছেলে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গছে, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করে ছিলেন (জিডি) ওই নারী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান সেই সময়ে কর্তব্যরত ডোমার থানার এসআই মহাবীর। তদন্তের সুযোগে ওই নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন মহাবীর। এর মধ্যে ছয় মাস আগে ডোমার থানা থেকে মহাবীরের বদলি হলেও মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত ছিল তাদের। এক পর্যায়ে ৫ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকায় ওই নারীকে ধর্ষণ করেন মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।

ধর্ষণের শিকার ওই নারী বলেন, ‌‘এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মহাবীর ব্যানার্জী। বুধবার রাতের ওই ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সালিশ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মহাবীর বিয়ে করতে রাজি হননি। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে আসামি করে থানায় মামলা করেছি।’

ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তাদের কথাবার্তায় বোঝা যায়, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। বুধবার রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর প্রতিবেশীরা আটক করেন। কোনও অভিভাবক না আসায় দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলার পরিপ্রেক্ষিতে আসামি মহাবীরকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে কোর্ট পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, আদালতে হাজির করা হলে মহাবীরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ছয় মাস আগে নীলফামারীর ডোমার থানা থেকে নারায়ণগঞ্জ জেলা র‍্যাবে বদলি হন মহাবীর ব্যানার্জী।

/এসএইচ/
সম্পর্কিত
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি