কালো টাকার কাছে হেরেছি, বললেন আ.লীগের পরাজিত প্রার্থী

রংপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ২৩:৪২আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২৩:৪২

রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোছাদ্দেক হোসেন বাবলু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসিব আহসান নির্বাচনের ফল ঘোষণা করেন। 

নির্বাচনে বাবলু পেয়েছেন ৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট।

নির্বাচনে পরাজিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াস আহমেদ বলেন, ‘কালো টাকার কাছে হেরে গেছি। আগামী দিনে বর্তমান প্রজন্মের জন্য রাজনীতি করা কঠিন হয়ে পড়বে।’ 

তিনি বলেন, ‘কালো টাকার মালিকরা টাকা দিয়ে ভোটারদের কেনে নেবে। ফলে আমার মতো গরিব মানুষদের রাজনীতিতে যতই অবদান থাকুক না কেন, টাকার কাছে পরাজিত হতে হবে।’

এর আগে সকাল ৯টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। সদরসহ আট উপজেলার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। 

মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান বলেন, ‘ভোটাররা আমাদের প্রার্থীকে ভোট দেননি। সেজন্য উনি জয়ী হতে পারেননি। এর বাইরে আমার বলার কিছুই নেই। তবে, ইলিয়াস আহমেদ ত্যাগী নেতা।’ 

নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে রংপুরের উন্নয়নে কাজ করবো। প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আমার দুঃখ নেই।’

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, ‘সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম