নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ০৮:৪০আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৮:৪৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালমেঘ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার বরুনাগাঁও এলাকার তুলা ব্যবসায়ী সহিদুল ইসলাম এবং সেনুয়া এলাকার আনোয়ার হোসেন।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টার দিকে সহিদুল ও আনোয়ার মোটরসাইকেলে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ এলাকায় শফিকুলের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই জন নসিমনে থাকা বাঁশের সঙ্গে ঝুলে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। 

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের লিডার প্রদীপ কুমার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুই জনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

/এমপি/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী