‘দ্রুত ক্ষমতা হস্তান্তর করুন না হলে পালানোরও পথ পাবেন না’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৭:০২আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:০২

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ বলেন, ‘মানুষ আজ তার ওপর জুলুম, নির্যাতন ও অধিকার হরণের বিরুদ্ধে জেগে উঠেছে। এই সরকারের সময়ও ঘনিয়ে এসেছে। এখনও সময় আছে দ্রুত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে আসুন। না হলে পালানোরও পথ পাবেন না।’

শনিবার (২২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির নেতৃত্বে যে গণবিস্ফোরণ ও গণজাগরণ হয়েছে তা কোনও কিছু দিয়েই থামানো যাবে না। শত প্রতিবন্ধকতা তৈরি করেও চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার বিভাগীয় সমাবেশে জনতার স্বতঃস্ফূর্ত ঢ্ল থামাতে পারেনি। একইভাবে ২৯ অক্টোবরও সরকারের শত বাধার মধ্যেও রংপুরের বিভাগীয় সমাবেশ সফল হবেই।’

হারুনুর রশীদ বলেন, ‘গাইবান্ধার উপ-নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিসি ক্যামেরায় দেখলেন কারা নির্বাচনে কারচুপি, বিশৃঙ্খলা ও দায়িত্বে অবহেলা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করে ডিসি-এসপিকে চাকরিচ্যুত না করে একটা লোক দেখানো তদন্ত কমিটি করা হলো।’

বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা