কুড়িগ্রামে তুলার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৩ অক্টোবর ২০২২, ১১:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৩৭

কু‌ড়িগ্রা‌ম সদ‌রের বেলগাছা ইউ‌নিয়‌নের বি‌সিক শিল্প নগ‌রী এলাকায় এক‌টি তুলা তৈ‌রির কারখানায় আগুন লেগেছে। র‌বিবার (২৩ অক্টোবর) সকাল সা‌ড়ে ৯টায় বি‌সি‌কের ‘মা টেক্সটাইল’ নামের তুলার কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয়রাসহ ফায়ার সা‌র্ভিসের চার‌টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। 

কারখানা‌র মা‌লিক আমজাদ হো‌সেন সরকার না‌মে এক ব্যবসায়ী। মোহ‌সিন শেখ না‌মে আরেক ব্যবসায়ীসহ তি‌নি কারখানা‌টি চালা‌তেন ব‌লে জানা গে‌ছে। 

কুড়িগ্রামে তুলার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রা‌সেদুল হাসান জানান, ফায়ার সা‌র্ভিসের চার‌টি ইউ‌নিট আগুন নেভানোর কাজ কর‌ছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এ‌সে‌ছে।

বি‌সিক শিল্প নগরীর ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম ব‌লেন, ‘কারখানা‌য় ঝুট কাপড় থে‌কে তুলা তৈ‌রি করা হ‌তো। কীভা‌বে আগুন লে‌গে‌ছে তা এখনও জানা যায়নি। ঝুট কাপড়, তুলা, মে‌শিনা‌রিজ ও স্থাপনাসহ ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষ‌তি হ‌তে পা‌রে ব‌লে আশঙ্কা করা হ‌চ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের