একঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্বে এসএসসি পরীক্ষার্থী ইলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১৭:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৭:০৫

‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রামের এসএসসি পরীক্ষার্থী ইলা বর্ষণ এক ঘণ্টার প্রতীকী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ফুল দিয়ে তাকে বরণ করেন। এরপর নিজ আসনে বসিয়ে ইলা বর্ষণকে দায়িত্ব হস্তান্তর করেন।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২২ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও জেলা এসসিটিএফের সদস্যরা উপস্থিত ছিলেন ।

দায়িত্ব নেওয়ার পর ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্যবিয়েমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ পুলিশের পক্ষ থেকে যতটুকু বাস্তবায়ন করা যায় এ বিষয়ে আশ্বাসও দেন পুলিশ সুপার।

পরে এনসিটিএফ সভাপতি খ ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম থানার ওসি খান মো. শাহরিয়ার, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অভিভাবক ইসমাইল হোসেন বাদল প্রমুখ।

‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে একজন কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্বদানকারী হিসেবে তৈরি করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম