যেভাবে রংপুরে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

পঞ্চগড় প্রতিনিধি 
২৮ অক্টোবর ২০২২, ১৯:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৯:৪৪

পঞ্চগড় জেলার কয়েক হাজার নেতাকর্মী বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন। রংপুর বিভাগ বাস মালিক সমিতি ধর্মঘট ডাকলেও পিছপা হননি নেতাকর্মীরা। যে যেভাবে পেরেছেন গ্রুপ করে সমবেত হয়ে সমাবেশস্থলে যাচ্ছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিএনপি দলীয় একটি সূত্র জানায়, পরিবহন ধর্মঘট ডাকতে পারে এমন আশঙ্কায় অনেক নেতাকর্মী দুদিন আগেই রংপুরে গিয়ে পৌঁছেছেন। বাস ধর্মঘটের আগেই বোদা-দেবীগঞ্জের নেতাকর্মীরা বাস ভাড়া করে রংপুর গেছেন। আর তেঁতুলিয়া, আটোয়ারী, পঞ্চগড় সদর উপজেলার নেতাকর্মীরা ট্রেনে, মাইক্রোবাসে, পাগলু সিএনজিতে করে রংপুর গেছেন। আবার অনেকে মোটরসাইকেলযোগে রংপুরে গেছেন।

জানা গেছে, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেসে করে শত শত নেতাকর্মী রংপুরে পৌঁছেছেন। অনেকে এখনও রাস্তায় আছেন।

জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলামের নেতৃত্বে কার, মাইক্রোবাস, বাস, সিএনজি ও মোটরসাইকেলের বহর নিয়ে হাজার হাজার নেতাকর্মী বৃহস্পতিবার বিকালেই সমাবেশস্থলে পৌঁছেছেন।

যেভাবে রংপুরে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

শুক্রবার নামাজের আগে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন। এসব নেতাকর্মী আবাসিক হোটেলসহ আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন। শুধু বিএনপি নয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিভিন্নভাবে সমাবেশস্থলে পৌঁছেছেন। অনেকে রওনা হয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন। সেখানে সমাবেশস্থলে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। এরপর থেকেই নেতাকর্মীরা যে যার মতো যাওয়া শুরু করেন। 

শুক্রবার সকাল থেকে পঞ্চগড়-রংপুর সরাসরি রুটে বিআরটিসিসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তজেলার ছয়টি রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলছে। পঞ্চগড় থেকে দিনাজপুর গেটলক বাস সার্ভিস চালু রয়েছে। রংপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দিনাজপুর-পঞ্চগড় রুটেও বাস চলাচল বন্ধের আশঙ্কা করছেন স্থানীয়রা।

পঞ্চগড় জেলা বাস মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমরা কোনও ধর্মঘট ডাকিনি। রংপুর বিভাগীয় মালিক সমিতি ধর্মঘট ডেকেছেন। আমাদের এখানে রংপুর থেকে কোনও বাস আসেনি, এখান থেকেও কোনও বাস যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে।

জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক, বিএনপির নেতাকর্মীরা প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছাবেন। সমাবেশ বানচাল করার শক্তি সরকারের নেই।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম