জুলাই-যোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ০১:৪৪আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:৪৬

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচি  পালন করে ছাত্রদল।

মোমবাতি প্রজ্বালনের পূর্বে রাত ১১টা থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। রাত ১২টা বাজার সাথে সাথেই জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করা হয়। জাতীয় সংগীত শেষে জুলাইযোদ্ধাদের স্মরণে ২ মিনিট মোমবাতি জ্বালিয়ে রাখা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

এর আগে, রবিবার (২৯ জুন) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মাসব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে।

/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী