করতোয়ায় নৌকাডুবিতে ৭০ মৃত্যু

৪৫ দিন ধরে নদীর তলদেশে দেবে ছিল লাশটি

পঞ্চগড় প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৭:৪৯আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৭:৫০

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ৪৫ দিন পর ভুপেন্দ্রনাথ রায় পানিয়ার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৭০ জনের লাশ উদ্ধার হয়েছে। এখন দুজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) বিকালে নৌকাডুবির স্থানে নদীর তলদেশের বালুর নিচে চাপা পড়ে থাকা অর্ধগলিত অবস্থায়  তার লাশ উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী। পরে তার পরিবারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন তারা। ভুপেন্দ্রনাথের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামে। তিনি ওই গ্রামের মদন রায়ের ছেলে।

মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম বলেন, স্থানীয় এলাকাবাসী করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকার নৌকাডুবির স্থানে নদীর তলদেশ থেকে নুড়ি পাথর উত্তোলনের সময় একজনের অর্ধগলিত লাশ বের হয়। স্থানীয় ভুপেন্দ্রনাথ রায় পানিয়ার লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেন। পরে নিখোঁজদের পরিবারসহ আমাদের বিষয়টি জানান। পরনের কাপড় দেখে লাশটি ভুপেন্দ্রনাথের বলে নিশ্চিত করেন পরিবারের লোকজন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা, বোদা থানার ওসি সুজয় কুমার রায়, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীমসহ শত শত লোক ঘটনাস্থলে যান।

ভুপেন্দ্রনাথের ছেলে দীপন বলেন, আমার বাবা ও মা রুপালী রানি ছোট ভাই দিপুকে নিয়ে নৌকায় চড়ে মহালয়ার অনুষ্ঠানে গিয়েছিলেন। ভাগ্যক্রমে ছোট ভাই দিপু বেঁচে যায়। মায়ের লাশ খুঁজে পেলেও বাবার লাশ ৪৫ দিন পর খুঁজে পাওয়া গেলো। 

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, লাশটি নিখোঁজ ভুপেন্দ্রনাথের বলে নিশ্চিত করা হয়েছে। পরনের কাপড় ও মোবাইল দেখে পরিবারের লোকজন নিশ্চিত করেছে। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে অংশ নিতে করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকায় চড়ে নদী পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়। ভুপেন্দ্রনাথসহ তিন জন নিখোঁজ ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের