হিলিতে পেঁয়াজের কেজি ২৩ টাকা

হিলি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৩:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৩:০৫

বাজারে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এ কারণে সরবরাহ বেশি থাকায় চার দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা করে কমেছে। চার দিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়। বতর্মানে তা কমে ২৩ থেকে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোমবার (১৪ নভেম্বর) হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে বন্দরে পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১২ থেকে ১৩ টাকার মতো কমে গেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে ৩৫ থেকে ৩৯ টাকা উঠে গিয়েছিল, তা কমতে কমতে এখন ২৩ থেকে ২৭ টাকায় নেমেছে।’

পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, ‘সম্প্রতি ভারতে ইন্দোর ও নাসিক জাতের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এছাড়া নতুন পেঁয়াজ আসায় পুরনো পেঁয়াজগুলো কম দামে ছেড়ে দিচ্ছেন কৃষকরা। এ কারণে ভারতের বাজারেই পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে রয়েছে। এছাড়া দেশে ব্যাংকগুলো শর্তসাপেক্ষে সীমিত পরিসরে পেঁয়াজের এলসি দিতে শুরু করেছে। তাই আমদানিকারকরা পেঁয়াজের এলসি খুলতে পারায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এছাড়া ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। মণপ্রতি দেশীয় পেঁয়াজের দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে কমেছে। এতে দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমায় দামও কমতে শুরু করেছে।’
 
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের প্রথম থেকেই বন্দর দিয়ে আমদানি কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল বর্তমানে তা বেড়ে ১৫ থেকে ২৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গতকাল রবিবার ২৪টি ট্রাকে ৬৪৬ টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৫২৬ টন আমদানি হয়েছিল। পেঁয়াজ যেহেতু কঁচাপণ্য, তাই আমদানিকারকরা যাতে দ্রুত যেন খালাস করে নিতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম