বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১০:৪৭আপডেট : ১৩ মে ২০২৫, ১০:৪৭

ফরিদপুরে বিএনপি কর্মীর বিস্ফোরক আইনে করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ মে) দুপুরের দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আশরাফ।

এই মামলার ২১ আসামি হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্ট জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ জানান, আজ সোমবার ছিল আসামিদের হাইকোর্ট থেকে জামিনে থাকার শেষ দিন। এ জন্য আজ ২২ জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালত অসুস্থ বিবেচনা করে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নবাব আলী (৬৫) নামে আসামির জামিন মঞ্জুর করলেও বাকি ২১ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ পাহারায় তাদের আদালত চত্বর থেকে আসামিদের জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আশরাফ আলী প্রমুখ।

এছাড়া জামিন বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে রয়েছেন আবুল বাসার শেখ, বাদশা সিকদার, আসলাম মোল্লা, তাবিবুর রহমান, সেলিম শেখ, আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান তালুকদার, সুলতান মাহমুদ, আজিজ খন্দকার, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, আবুল হোসেন ও হাসান মিয়া।

স্থানীয় ও আলফাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার অনেককেই অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গত ৮ এপ্রিল বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাইসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আসামিদের তালিকার অনেকেই গ্রেফতার হলেও মামলাটিতে অজ্ঞাত হিসেবে অনেককেই গ্রেফতার করা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের