হিলিতে ২২ টাকায় নামলো পেঁয়াজের কেজি

হিলি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১১:০০আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:০০

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমে ২২ টাকায় নেমেছে। দুই দিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২৩ থেকে ২৬ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে দাম কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। নাসিক জাতের পেঁয়াজ ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হচ্ছিল ২৮ টাকায়।

রবিবার (২০ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা মাহাবুল ইসলাম বলেন, ‘আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানের মোকামে পাঠিয়ে থাকি। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কম রয়েছে। বর্তমানে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি ছিল।’

পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে বন্দর দিয়ে  আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় এবং সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। এছাড়া মৌসুম শেষের দিকে হওয়ার ইন্দোর জাতের পেঁয়াজের মান কিছুটা খারাপ হওয়ায় এর দাম কম রয়েছে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সররবাহ বাড়ায় দাম কমছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা টিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমান গত সপ্তাহের শেষ দিনের তুলনায় কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৮টি ট্রাকে ২৩৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের প্রথম দিন গতকাল শনিবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম