কাঁচা মরিচের কেজি ২০ টাকা

হিলি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৮:৩২আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৮:৩২

বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এবং ভারত থেকে আমদানি কমে যাওয়ায় কয়েক মাস আগেও দামে ডাবল সেঞ্চুরি করেছিল কাঁচা মরিচ। তবে শীত মৌসুমের মরিচ বাজারে ওঠায় প্রতিকেজির দাম নেমে এসেছে ২০ টাকায়। দিনাজপুরের হিলি বাজার ঘুরে দেখা গেছে ২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে বাজারে দেশি মরিচের সরবরাহ বাড়ায় বন্দর দিয়ে মসলা জাতীয় এ পণ্যের আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। 

হিলি বাজারে মরিচ কিনতে আসা নূর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, জিনিসপত্রের বেশি দাম হলেতো আমাদের মতো মানুষের অসুবিধা। কারণ আয়-রোজগার এমনিতেই কমে গেছে। এখন মরিচের দাম কমায় আমাদের জন্য সুবিধা হয়েছে। অন্য সবজির দামও কমেছে। এতে আমাদের জন্য খুব উপকার হয়েছে।  

ক্রেতা মেহেরুন বানো বাংলা ট্রিবিউনকে বলেন, আগে কাঁচা মরিচের ঝাঁঝ ছিল বেশি। দাম দুইশ’ টাকার ওপরে উঠে গিয়েছিল। এতে মরিচ খাওয়া তো দূরের কথা আমাদের মতো মানুষের হাত দেওয়াই সম্ভব ছিল না। সেই মরিচের ঝাঁঝ কমেছে। কেজি এখন ২০ টাকায় নেমেছে।  

হিলি কাঁচা বাজারের বিক্রেতা বিপ্লব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত কয়েকদিন ধরেই মরিচের দাম কমতির দিকে। গত কয়েকদিন ধরে দাম ২৫ থেকে ৩০ এর মধ্যে ছিল। সম্প্রতি বগুড়া অঞ্চলে নতুন করে মরিচ উঠতে শুরু করায় মোকামে সরবরাহ অনেক বেড়েছে। যে কারণে বাজারে দাম কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি মরিচ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।     

এদিকে আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বেশ কিছুদিন ধরেই ভারত থেকে মরিচ আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে দেশের বাজারে যে দাম সেই তুলনায় ভারতে দাম বেশি। এর ওপর ভারত থেকে আমদানিতে সবকিছু মিলে ৩০ টাকার মতো শুল্ক দিতে হয়। যে কারণে মরিচ আমদানি বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম