পা দিয়ে লিখে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মানিক

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৮ নভেম্বর ২০২২, ১৫:৪৩আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:০৮

জন্মগতভাবেই দুই হাত নেই মা‌নিক রহমানের। কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলার এই কি‌শোর পা‌ দি‌য়ে লি‌খে এবার এসএস‌সি পরীক্ষা‌য় জি‌পিএ-৫ অর্জন ক‌রে‌ছে। সোমবার (২৮ নভেম্বর) ফল প্রকাশ হওয়ার পর পা দি‌য়েই ল‌্যাপট‌প চা‌লি‌য়ে নি‌জের ফলাফল দে‌খেন। নি‌জের সফলতায় উচ্ছ্বসিত মেধাবী এই শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থে‌কে গো‌ল্ডেন এ প্লাস অর্জন ক‌রে‌ছে। তার মোট প্রাপ্ত নম্বর ১২৪২।

মানিক রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ও শিক্ষক মরিয়ম বেগমের ছেলে। এ বছর ফুলবাড়ীর জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল সে। তার এ সফলতায় বাবা-মা ও শিক্ষকরা আন‌ন্দিত।

নিজেই নিজের ফল দেখে মানিক

পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই হাত না থাকলেও দুই পা দিয়ে নিজের প্রয়োজনীয় সব কাজ করতে পারদর্শী হয়ে উঠেছে। পা দিয়েই কম্পিউটার চালানো, ইন্টারনেট ব্যবহারসহ মোবাইল ফোনও অপারেট করে। এভাবে গড়ে উঠতে মা মরিয়ম বেগম তাকে সহায়তা করেছে বলে জানান বাবা মিজানুর রহমান।

মা মরিয়ম ও বাবা মিজানুর বলেন, ‘আমাদের দুই ছেলে। মানিক বড়। সে প্রতিবন্ধী, এটা আমরা মনে করি না। জন্ম থেকেই তার দুই হাত না থাকলেও ছোট থেকে আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। এভাবে লিখে অন্যদের চেয়ে পিএসসি ও জেএসসির পাশাপা‌শি এবা‌রের এসএস‌সি‌তেও ভালো রেজাল্ট করেছে। এটা আমাদের গর্ব। সবাই আমাদের ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, স্বাবলম্বী হতে পারে। সে যেন তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে।’

পা দিয়ে লিখে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মানিক

মানিক রহমান বলে, ‘আমার দুই হাত না থাকলেও আল্লাহ রহমতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। আমি এর আগে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছিলাম।’

এই কি‌শোর আরও বলে, ‘আমি এইচএসসিতে বিজ্ঞান বিভা‌গে পড়া‌শোনা ক‌রে ভালো রেজাল্ট করতে চাই। আমার ইচ্ছা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প‌ড়ে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। আমি যে‌ন নি‌জের ও বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি।’

জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও মানিক রহমান ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। সে জীবনে অনেক বড় হোক- এই দোয়াই করি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী