৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন কাউন্সিলর

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
৩০ নভেম্বর ২০২২, ০০:০১ আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০০:০১

৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দুবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফল হাতে পেয়েছেন। মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আব্দুস সামাদ বলেন, ‌‘অশিক্ষিত জনপ্রতিনিধি এই দুর্নাম ঘোচাতে নতুন করে পড়াশোনা শুরু করি। শুরুতে বিষয়টি নিয়ে প্রতিবেশী ও বন্ধুদের হাসিঠাট্টার মুখে পড়েছি। বন্ধুদের কেউ কেউ বলেছেন, পড়ে কি জজ-ব্যারিস্টার হবি? তাদের বলেছি, পড়াশোনা করছি চাকরির জন্য নয়, জ্ঞানের জন্য এবং সমাজকে আলোকিত করার জন্য।’

গুয়াগাঁও মহল্লার বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামাদ দুই ছেলের জনক। তার বড় ছেলে নাহিদ হাসান ২০২০ এসএসসি পাস করে বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছেন। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ এবং পীরগঞ্জ এস আই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, ‘পারিবারিক আর্থিক টানাপোড়েনের কারণে ছোবেলায় ৮ম শ্রেণি পর্যন্ত পড়ে আর পড়ালেখা করতে পারিনি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আমাকে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মিলাতে আমার প্রতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে। এমন অনুভব থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। এটি আমার জন্য জরুরি ছিল। যদিও ততদিনে বড় ছেলের পড়াশোনা হয়তো শেষ হবে। তবু অনার্স পাস করার আশা করছি।’

এদিকে, সামাদের সাফল্যে নির্বাচনি এলাকায় তার সমর্থকরা একে-অপরকে মিষ্টিমুখ করিয়েছেন। পরিবারের স্বজনরা এ নিয়ে উচ্ছ্বসিত। 

সামাদের ছেলে নাহিদ হাসান বলেন, ‘বাবার এই মনোবল, দৃঢ়তা ও শিক্ষা অনুরাগ আমার জন্য অনুপ্রেরণা।’ 

স্থানীয় শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বলেন, ‘এই অঞ্চলের বয়স্ক শিক্ষায় এই জনপ্রতিনিধি অনুকরণীয় হয়ে থাকবেন।’

পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক বলেন, ‘শিক্ষার কোনও বয়স নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রই শিক্ষার। পৌরসভার জনপ্রতিনিধি সামাদ সেই সত্যকে প্রতিষ্ঠিত করলেন।’

/এএম/ 
সম্পর্কিত
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম