কৃষকদের উদ্যোগে ইউপি কার্যালয় ঘেরাও

গাইবান্ধা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৪

গাইবান্ধা জেলা কৃষকের ফসলের লাভজনক দাম এবং ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালুসহ বিভিন্ন দাবিতে শনিবার গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করা হয়। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতি সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১২টায় তিশ শতাধিক কৃষক-ক্ষেতমজুর বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রূপারবাজারে অবস্থিত ঘাগোয়া ইউপি কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান গ্রহণ করেন।
এ সময় ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক নেতা ছাদেকুল ইসলাম, সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান দুদু, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়ন নেতা শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের ফসলের লাভজনক দাম, ক্ষেতমজুরদের সারা বছরের কাজের গ্যারান্টি ও পল্লী রেশন প্রদান, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ এবং পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানান।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের