শোভাযাত্রা করে সমর্থকরা বললেন ‘বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

হিলি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ১৯:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:০৭

হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জেন্টিনা স্লোগানে দিনাজপুরের হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকরা।

রবিবার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। হিলি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে বিকাল ৪টায় হিলি বাজারের খাদ্যগুদাম চত্বর থেকে র‌্যালি নিয়ে মিছিল বের করেন সমর্থকরা।

হিলি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রিয়দলের জার্সি পরে পতাকা হাতে বাশি ও ভুভুজেলা বাজিয়ে সমর্থকরা খাদ্যগুদাম চত্বরে হাজির হন। পরে আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রাসহ স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আর্জন্টিনার সমর্থক মুন্না হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ফাইনাল খেলা। এই খেলায় আমাদের প্রিয়দল আর্জেন্টিনা জিতবে—ইনশাআল্লাহ। আমরা চাই, যেহেতু এটি মেসির শেষ বিশ্বকাপ, তাই তার হাতেই উঠুক এবারের বিশ্বকাপ।’

হিলি বাজারের খাদ্যগুদাম চত্বর থেকে র‌্যালি নিয়ে মিছিল বের করেন সমর্থকরা

অপর সমর্থক মাহিদুল ইসলাম বলেন, ‘এর আগেও প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ জয়ী হয়েছিল আর্জেন্টিনা। এবারও প্রথম ম্যাচে হেরেছিল। কাজেই এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।’

আরেক সমর্থক হিলি বাজারের বাসিন্দা এনামুল হক বলেন, ‘বিশ্বে ক্লাসিক ফুটবল দল আর্জেন্টিনা। যাদের খেলার মধ্যে কোনও মারামারি নেই। নান্দনিক ফুটবল খেলে তারা। আমাদের দলনায়ক মেসির যেহেতু শেষ বিশ্বকাপ, তাই আশা করছি এবার বিশ্বকাপ ঘরে জিতুক আর্জেন্টিনা।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ভিনিসিয়ুসের চোখে বিশ্বকাপের বড় ফেভারিট মেসির আর্জেন্টিনা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম