দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪০

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মামুনুর রশিদ ওরফে প্রিন্স (৩২) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। তিনি একসময় মোহনা টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ছিলেন।

রবিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স একই উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ীর শহীদ স্মৃতি আদর্শ কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।

শিক্ষকতা পেশায় জড়িত হওয়ার আগে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মোহনা টেলিভিশনের দিনাজপুর জেলার সাবেক প্রতিনিধি ছিলেন এবং দিনাজপুর প্রেসক্লাবের সদস্যও ছিলেন। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রিন্স নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে রাঙামাটি এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয় এবং পিষ্ট করে চলে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান প্রিন্স বাবু। পরে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এনএআর/
সম্পর্কিত
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
বোনের বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নুরের
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা