কম খরচে বেশি লাভ, নীলফামারীতে বাড়ছে ভুট্টা আবাদ

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২০ ডিসেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০০

কৃষিনির্ভর উত্তরের জেলা নীলফামারীতে সিংহভাগ মানুষের জীবন-জীবিকা চলে কৃষির ওপরে। জেলার উর্বর মাটিতে নানা রকম ফসল আবাদ হয়। এর মধ্যে অন্যতম ভুট্টা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিনদিন বাড়ছে ভুট্টার আবাদ।

কৃষি কর্মকর্তারা বলছেন, ধান, গম, সরিষা, পাট, রসুন, পেঁয়াজ, মরিচ, আদা ও হলুদ চাষ ছাড়াও ভুট্টা অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বদলে যাচ্ছে কৃষকের জীবন-জীবিকা। মানুষের খাদ্য তালিকায় যোগ হয়েছে ভুট্টার আটা। পাশাপাশি গো-খাদ্য, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবে ভুট্টাদানার চাহিদা রয়েছে। 

জেলার কৃষকরা বলছেন, একসময় জেলার ডিমলা-ডালিয়া তিস্তা চরাঞ্চলের মানুষ না খেয়ে দিন পার করতেন। এখন আর না খেয়ে থাকতে হয় না। তিস্তা নদীর বুকে জেগে ওঠা একাধিক চরে ভুট্টা চাষ করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, ডিমলায় দুই হাজার ৯৪৫ ও জলঢাকায় ৩২৮ হেক্টর চরবেষ্টিত জমি আছে। ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানি, টেপাখড়িবাড়ি, পূর্ব ছাতনাই ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারী ইউনিয়নের ছোট-বড় প্রায় ২৩টি চরে ভুট্টা চাষ হচ্ছে।

জেলায় গত বছর ২৩ হাজার ৪৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ১০০ হেক্টর। ফলে প্রায় দুই হাজার ৫৫ হেক্টর জমিতে চাষাবাদ বেড়েছে। এ বছর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন। এর মধ্যে জেলা সদরে দুই হাজার ৮৯৬, ডোমারে তিন হাজার ১২২, ডিমলায় ১৩ হাজার ৪৫৮, জলঢাকায় এক হাজার ৯৯৬ হেক্টর ও সৈয়দপুরে ৪০৪ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

সরেজমিনে কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা ভুট্টা রোপণ ও পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে অনেক কৃষকের ক্ষেতের ভুট্টা গাছ বড় হয়ে গেছে। 

ধান চাষে সেচ, সার, বীজ, পরিবহন, পরিচর্চা ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ভুট্টা আবাদ দিনদিন বাড়ছে বলে জানিয়েছেন জেলার কৃষকরা।

বোরো ধানের চেয়ে কম খরচে ভুট্টায় লাভ বেশি জানিয়ে ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ঝড়সিংহেশ্বর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম বলেন, ‘কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষ করি। এক বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় ৮-১০ হাজার টাকা। বিঘায় ৩৫-৪০ মণ ভুট্টা পাওয়া যায়। এখন ভুট্টা লাগাচ্ছি। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে।’

কৃষকরা ভুট্টা রোপণ ও পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন

তিস্তার চরে একসময় বোরো আবাদ করতাম, এখন ভুট্টা চাষ করছি উল্লেখ একই এলাকার রোস্তম আলী বলেন, ‘তিন বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। এতে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। ভুট্টায় লাভ বেশি খরচ কম।’

ভুট্টা ক্ষেতে বড় ধরনের রোগবালাই হয় না উল্লেখ করে জেলা শহরের উত্তর হাড়োয়া সরকারপাড়া মহল্লার আহমেদ আলী বলেন, ‘যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বিঘায় ৩৫-৪০ মণ ভুট্টার পাবো। কিন্তু ধানে এতো ফলন হয় না। এবার তিন বিঘায় ভুট্টা চাষ করেছি। এখন পরিচর্চা করছি।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, ‘সদরে দুই হাজার ৮৯৬ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুই হাজার ১০০ হেক্টরে রোপণ করা হয়েছে। চলতি মৌসুমে এক হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। তাদের বিঘাপ্রতি দুই কেজি ভুট্টা বীজ ও ৩০ কেজি করে সার দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

দিন দিন জেলায় ভুট্টার আবাদ বাড়ছে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পুষ্টিসমৃদ্ধ ভুট্টা লাভজনক হওয়ায় চাষাবাদে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি কর্মকর্তারা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে বীজ ও সার দেওয়া হচ্ছে কৃষকদের। এজন্য কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। ভুট্টা এখন শুধু গো-খাদ্যই নয়; মানুষের খাদ্য তালিকায় সংযুক্ত হচ্ছে। ফলে দামও ভালো পাচ্ছেন কৃষকরা।’ 

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের