কমেছে পেঁয়াজের দাম, কেজি ২০ টাকা

হিলি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ২০:১২আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২০:১২

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। এক সপ্তাহ আগে ২৭-২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা পাইকারিতে ১৭-১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারেও কমেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে হিলি বাজারে খুচরা পেঁয়াজের কেজি ২০ টাকা দরে বিক্রি হয়েছে। দাম কমায় খুশি হয়েছেন নিম্নআয়ের মানুষজন।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‌‘বন্দর থেকে কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামের আড়তদারদের চাহিদামতো পেঁয়াজ পাঠাই। এক সপ্তাহ আগে থেকে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় মোকামগুলোতে চাহিদা বেড়েছিল। এজন্য ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যায়। এতে পেঁয়াজ কিনতে আমাদের পুঁজি যেমন বেশি লাগছিল তেমনি লাভ কম হচ্ছিল। মঙ্গলবার পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ২৭-২৮ টাকা কিনতে হয়েছিল বর্তমানে তা ১৭-১৮ টাকায় কিনছি। এজন্য খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে।’

পেঁয়াজের দাম কমার কারণ হিসেবে তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। সেইসঙ্গে চাহিদা কমেছে। ফলে দাম কমেছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ডলার সংকটের কারণে এতদিন চাহিদা মতো এলসি খোলা যায়নি। ফলে পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ আসছিল। বর্তমানে ব্যাংকগুলো অনুমতি দেওয়ায় আমদানিকারকরা এলসি খুলেছেন। এতে পেঁয়াজের আমদানি বেড়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠায় সরবরাহ বেড়েছে। সেইসঙ্গে দেশি পেঁয়াজের দাম কম থাকায় আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমেছে। অপরদিকে চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি বাড়ায় কম দামে বিক্রি করছেন আমদানিকারকরা। ফলে খুচরা বাজারে দাম কমেছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে ৮-১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। চলতি সপ্তাহের প্রথমদিন শনিবার ২১ ট্রাকে ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার ২০ ট্রাকে ৬১২ টন আমদানি হয়েছে। সোমবার ১৯ ট্রাকে ৫৫৯ টন আমদানি হয়েছে। আজও আমদানি অব্যাহত আছে।’

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সুজন হোসেন বলেন, ‘গত সপ্তাহে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। আজ ২০ টাকায় কিনেছি। পেঁয়াজের দাম কমায় আমার মতো নিম্নআয়ের মানুষের সুবিধা হয়েছে।’

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ৩০ টাকা বিক্রি করেছি আজ তা ২০ টাকায় বিক্রি করছি। মূলত আমদানি বাড়ায় ও বাজারে দেশি পেঁয়াজ উঠায় দাম কমেছে। নতুন পেঁয়াজ আরও উঠলে পুরনো পেঁয়াজের দাম আরও কমবে।’

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম