সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে

দিনাজপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৯:২২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯:২২

দিনাজপুরে অটোভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে জগন্নাথ চন্দ্র রায় (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই স্বাধীন রায় স্বপন (৩৩)।

শুক্রবার (২৩ ডিনেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জগন্নাথ চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতাড়া এলাকার নকূল চন্দ্র রায়ের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলে দিনাজপুর শহরে যাচ্ছিলেন জগন্নাথ ও তার ছোট ভাই স্বপন। শেখপুরা ইউনিয়নের শিবপুর এলাকায় পৌঁছালে একটি খড়বোঝাই অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান জগন্নাথ।  গুরুতর আহত হয়েছেন স্বপন। তাকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েঝে।

কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল জানান, ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম