এক রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ১৩:৩৪ আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৩:৩৪

দিনাজপুরের খানসামা উপজেলায় এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে (হাজীপাড়া) তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃতরা হলেন—মারগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (৩২)। সামছুন নাহার পার্শ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর আগে পারিবারিকভাবে রবিউল ও সামছুন নাহারের বিয়ে হয়। আজ সকালে তাদের শয়নকক্ষে দীর্ঘক্ষণ বাচ্চার কান্না শুনতে পান স্থানীয়রা। এতে সন্দেহ হলে স্থানীয়রা ঘরে ঢুকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছে। এখন ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও জানা গেছে, সাত বছর আগে পারিবারিক কলহের জেরে বিষপান করেন রবিউল ও তার ছেলে। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলের মৃত্যু হয়। এরপর গত ৯ মাস আগে তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন জানান, ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, মসজিদের পাশে মিললো যুবকের রক্তাক্ত লাশ
বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক