গাইবান্ধায় উপনির্বাচনে ১২৩ কেন্দ্রে এগিয়ে নৌকা

গাইবান্ধা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১৯:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২০:৪৩

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ১২৩ কেন্দ্রের ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে নৌকা প্রতীকে রিপন পেয়েছেন ৬১ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রনজু লাঙল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯১২ ভোট। 

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ হল রুম থেকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। 

এখন পর্যন্ত ফুলছড়ি উপজেলার ১২৩ কেন্দ্রের মধ্যে ৫৭ কেন্দ্র ও সাঘাটার ৮৮ কেন্দ্রের মধ্যে ৬৬ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। দুই উপজেলার ১৪৫ কেন্দ্রের প্রাপ্ত ফল একযোগে পাওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে এখন গণনা চলছে। 

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন। গেলো বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপর ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অনিয়মের সঙ্গে ১১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় ইসি। 

নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে সক্রিয় আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী (জাপা) এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙল)। তবে ভোটের মাঠে প্রচারণায় দেখা যায়নি বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমানকে (ট্রাক)। গত ২৫ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) গত ২৫ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

/এএম/
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে