‘হেরোইন কেনাবেচার’ সময় সাবেক চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২২:২৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:২৩

‘হেরোইন কেনাবেচার’ সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুসহ তিন জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার অপর দুজন হলেন নুরুল ইসলাম (৩৮) ও হাছেন আলী (৪০)। তাদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে এর আগেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সেসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা সহকারী পরিচালকের নেতৃত্বে বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন কেনাবেচার অভিযোগে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু, বাড়ির মালিক নুরুল ইসলামসহ তিন জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সহকারী পরিচালক মো. আবু জাফর বলেন, ‘গ্রেফতার তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী বলেন, ‘সাবেক চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধ মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানি। তবে গ্রেফতার ব্যক্তিদের এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’ 

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী