দিনদুপুরে তালা ভেঙে ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট

রংপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯

রংপুরের হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলার একটি এজেন্ট ব্যাংকে তালা ভেঙে ঢুকে চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হাবিবুর রহমানের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শুক্রবার জুমার নামাজের জন্য ব্যাংক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটলেও আশপাশের লোকজন দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে হারাগাছ থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার করার।

/এফআর/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের