দুই ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন

দিনাজপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৮ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৮

দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর দুটি ক্লোন করেছে একটি অসাধু চক্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষয়ে সর্তকবার্তা প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজা ও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কথা হলে নবাবগঞ্জের ইউএনও এম এম আশিক রেজা বলেন, আজকে সকালে আমার উপজেলার গোপালগঞ্জ এবং ভাদুরিয়া ইউনিয়নের সচিবের কাছে জানতে পারি বিষয়টি। নম্বরটি থেকে সচিবদের কল করে চুপ করে ছিলেন। এই বিষয়ে সর্তকবার্তা প্রচার করা হয়েছে। থানার ওসিকে জানিয়েছি।

ঘোড়াঘাটের ইউএনও রাফিউল আলম বলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সচিব এবং সিংড়া, ঘোড়াঘাট ও পালাশা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানতে পারি। কোনও এক অসাধু চক্র সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে ইউপি সচিব এবং চেয়ারম্যানদের বলেছে, ‘চিঠি আছে’। তারা আমার গলা চেনেন। তাদের কাছে কল আসার পর তারা জানতে চেয়েছিলেন, ‘আপনি কে?’ এ সময় ফোন কেটে দেয়। পরে বিষয়টি আমাকে অবগত করেন। আমি এই বিষয়ে থানার ওসিকে জানিয়েছি।

এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস হাসান ও ঘোড়াঘাট থানার আবু হাসান কবির।

উল্লেখ্য, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্লোন হওয়া মোবাইল নম্বরটি হলো ০১৭৬১৪৯৩৫৩৪ এবং ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্লোন হওয়া মোবাইল নম্বরটি হলো ০১৭৬১৪৯৩৫৩৬।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি