সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ

হিলি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৭

দিনাজপুরের হিলি সীমান্তের ভারত অভ্যন্তরে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট ২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়। আজ সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে আহত হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি ভারতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, সীমান্তের ৩০০ গজ ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি। তবে সে বাংলাদেশি কি না ভারতীয় সেটি এখনও নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে