ইজতেমা থেকে ফেরার পথে দুই বাস দুর্ঘটনায় তিন মুসল্লি নিহত, আহত ৭৭

পঞ্চগড় প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৮:৪১ আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:৪১

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ও দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজ উদ্দীন (৬০), পিঠা খাওয়া এলাকার হাসিবুল ইসলাম (৩২) ও একই উপজেলার স্বপন আলী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা শহর থেকে সাদপন্থিদের তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসযোগে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় তারা দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের ধারে উল্টে পড়ে বাসটি।

এ সময় এক মুসল্লি নিহত ও ২৬ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

এদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা ফেটে দুই মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫১ জন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসন ও বোদা থানার ওসি সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
উত্তরায় বাসের ধাক্কায় পরিবহনশ্রমিক নিহত
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক