ভাড়া বাসা থেকে টেকনিশিয়ানের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৩, ০৯:১৭আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ভাড়া বাসা থেকে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিঠুন সরকার রবি মোবাইল ফোন টাওয়ারের টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বর্ধনকুটি এলাকার এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মিঠুনের বাড়ি জয়পুরহাট সদরের পেচুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সন্তোষ সরকারের ছেলে। দেড় মাস ধরে মিঠুন ওই বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে কাজে যাননি মিঠুন। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহ হওয়ায় তার ভাড়া বাসার গিয়ে রুমের দরজা-জানাল বন্ধ পাওয়া যায়। এসময় রুম থেকে দুর্গন্ধ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙে মিঠুনের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, গত ২৮ ফ্রেবুয়ারি থেকে মিঠুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ভাড়া বাসার ঘরের দরজা-জানালা ভেতর থেকে লাগানো ছিল। খবর পেয়ে দরজা ভেঙে গলায় রশি পেঁচানো অবস্থায় মিঠুনের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহে পচন ধরতে শুরু করায় দুর্গন্ধ বের হচ্ছিল। 

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে গলায় রশি পেঁচিয়ে মিঠুন আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী