সীমান্ত পেরিয়ে আবারও বাংলাদেশে এলো নীলগাই, ক্ষতি না করতে মাইকিং

দিনাজপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ২৩:৩৬আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২৩:৩৬

সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে এলো আরও একটি নীলগাই। গত কয়েকদিন ধরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তের কালিয়াগঞ্জ শালবন এলাকায় ঘুরে বেড়াচ্ছে নীলগাইটি। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা করছে বন বিভাগ। সেইসঙ্গে প্রাণীটির ক্ষতি না করতে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় সরেজমিনে ধর্মপুর সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে নীলগাইটিকে ঘাস খেতে দেখা যায়। তবে আশপাশে কাউকে দেখলে ছোটাছুটি করছে প্রাণীটি। ঘাস খাওয়া অবস্থায় প্রাণীটিকে ক্যামেরাবন্দি করেন সংবাদকর্মীরা। এ সময় দৌড়ে শালবনে ঢুকে যায়।

বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোরে ধর্মপুর এলাকার শালবনের পাশের রাস্তায় নীলগাইটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। বিষয়টি তারা বন বিভাগের কর্মকর্তাদের জানায়। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে বিষয়টি নিশ্চিত হন। এরপরই মসজিদের মাইকে ঘোষণা করা হয়, প্রাণীটিকে কেউ বিরক্ত করবেন না, কোনও ক্ষতি করবেন না।

ধর্মপুর সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শনিবার থেকে একেক সময় শালবনের একেক স্থানে নীলগাইটিকে তারা দেখছেন। মাঝেমধ্যে খাবারের সন্ধানে বন থেকে বের হয়। এ সময় কেউ কেউ কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে ছোটাছুটি শুরু করে। গত চার দিনে ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর, কামদেবপুর, ধর্মজৈন, বেকুড়ি, সাতদাগ, কলাইছাপা, রানীপুর, বড় ঘুটিয়া ও বইরাতুলিসহ কয়েকটি এলাকায় নীলগাইটিকে দেখেছেন তারা।

এর আগেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছিল একটি নীলগাই। ২০২২ সালের ১৬ মার্চ একই বনে সেটিকে দেখা গিয়েছিল। তখন স্থানীয়দের ধাওয়ায় সেটি মারা যায়। ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। একই বছরের ১৭ এপ্রিল নওগাঁর পত্নীতলার কালুপাড়া সীমান্ত থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের কুলিক নদীর পাশে একটি নীলগাই দেখে আটক করা হয়। এর মধ্যে দুটি নীলগাইকে রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয় বংশ বিস্তারের জন্য। যদিও পরবর্তী সময়ে দুটি নীলগাই মারা যায়।

ধর্মপুর সীমান্তের কালিয়াগঞ্জ শালবন এলাকায় ঘুরে বেড়াচ্ছে নীলগাইটি

এরই মধ্যে শনিবারে আসা নীলগাইটির যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য সহযোগিতা করছে স্থানীয়রা। বিরলের কামদেবপুর গ্রামের বাসিন্দা বাবর আলী বলেন, ‘নীলগাইটিকে রবিবার আমাদের এলাকায় দেখেছি। এলাকার উৎসুক মানুষের কারণে প্রাণীটি আবার বনে পালিয়ে যায়। প্রাণীটিকে যাতে বিরক্ত করা না হয়, সেজন্য স্থানীয়দের সতর্ক করেছি আমরা।’

ধর্মপুর সীমান্ত এলাকার বাসিন্দা বুদুয়া রায় বলেন, ‘এর আগে একটি নীলগাইকে দৌড়ানোর কারণে মারা গেছে। তাই এবার বন বিভাগ মসজিদে মসজিদে মাইকিং করেছে। এখন তাকে কেউ বিরক্ত করছে না।’

ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায় বলেন, ‘এর আগে স্থানীয়দের অসচেতনতার কারণে একটি নীলগাই মারা গেছে। তাই এবার আমরা নীলগাইটিকে রক্ষার জন্য কাজ করছি। আমাদের বনেই প্রাণীটি বেঁচে থাক, তাহলে দেখতে আসবেন পর্যটকরা।’

বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী বলেন, ‘নীলগাইটিকে যাতে কেউ বিরক্ত না করে সেজন্য এলাকার প্রতিটি মসজিদে মাইকিং করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পাহারা দিচ্ছেন। যদি কেউ নীলগাইয়ের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নীলগাইটি সুস্থ ও স্বাভাবিকভাবে চলাফেরা করছে।’

/এএম/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী