বিশেষ পিপির ওপর হামলা, আইনজীবীর সদস্যপদ একমাসের জন্য স্থগিত

রংপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৯:৩৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:৩৯

যৌতুক মামলায় শুনানির সময় সরকার পক্ষে আপত্তি উত্থাপন করার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিনের ওপর হামলার ঘটনায় আইনজীবী জাহিদুল মাহমুদ পলাশের সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করা করেছে জেলা আইনজীবী সমিতি।

রংপুর আইনজীবী সমিতির সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অভিযুক্ত আইনজীবীর সদস্যপদ স্থগিত থাকবে। এই সময়ে তিনি সমিতির সদস্য হিসেবে কোনও আদালত বা ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করতে পারবেন না। এ সংক্রান্ত পত্র রংপুরের জেলা ও দায়রা জজ, স্পেশাল জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সব আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক জানান, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে আইনজীবী পলাশের নেতৃত্বে শিক্ষানবিশ নুরুল ইসলাম খন্দকারসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর হোসেনের অফিসে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এই বিষয়ে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ সমিতির নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে অভিযুক্ত আইনজীবীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্তের জবাব সন্তোষজনক না হওয়ায় এক মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন দাবি করেন, জুনিয়র আইনজীবী পলাশের নেতৃত্বে তার ওপর হামলা এবং প্রাণনাশের চেষ্টার অভিযোগে তিনি রংপুর কোতোয়ালি থানায় লিখিত এজাহার দিয়েছেন। পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ তিনি দিয়েছেন এবং সমিতি সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।

তবে এই বিষয়ে জানতে অভিযুক্ত দুই আইনজীবী পলাশ ও মানিকের মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী