মাইক্রোবাস মেরামত করে ট্রায়ালের সময় মোটরসাইকেলে ধাক্কা, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি 
৩০ মার্চ ২০২৩, ২২:৩৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২২:৫৩

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার সময় দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর চাম্পাতলী বেকিপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে গোলজার আলী (৪০) ও জেলার খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে ফজলে রাব্বী দুলাল (৪০)।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি মেরামত করে ট্রায়াল দেওয়ার জন্য রানীরবন্দরে আসছিল। এ সময় মাইক্রোবাসের সামনে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে উভয়ই যান পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ ননী গোপাল বর্মন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের