রোজার শুরুতে পণ্যের দাম বাড়লেও এখন কমে এসেছে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৮:১০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৯:৪৮

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রোজার প্রথম দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়, বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমে গেছে। দেশের কৃষকরা যাতে পেঁয়াজে ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি।’

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আজ রংপুরে দুদিনের সফরে গেছেন মন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনও ভালো অবস্থানে রয়েছে। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য দেশের তুলনায় এবং নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে। টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্যান্য পণ্য দেওয়া হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, সেই দামেই বিক্রি হচ্ছে।’

তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও আমাদের পণ্য তাদের দেশে রফতানির আলোচনাও এগিয়েছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রো পাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন। আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে অনেক আগ্রহী।’

ভুটানের রাজা বাংলাদেশ সফরে আসবেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
আপাতত বেকারি পণ্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
সর্বশেষ খবর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
পুরোনো জন্মসনদ
পুরোনো জন্মসনদ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা