রমজানের পরই চূড়ান্ত যুদ্ধ শুরু হবে: পাপিয়া

নীলফামারী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ২১:০৯আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২১:০৯

বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন,‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তারা মুখ খুলতে শুরু করেছে। এই সরকারের অধীনে বিএনপি কোনও নির্বাচনে যাবে না, করতেও দেওয়া হবে না। রমজানের পরই চূড়ান্ত যুদ্ধ শুরু হবে। তখন আওয়ামী লীগ নেতারা পালানোর পথ খুঁজে পাবে না।’

শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাপিয়া বলেন, ‘সরকার সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রযন্ত্রের সব ব্যবস্থাকে কুক্ষিগত ও লন্ডভন্ড করে দিয়েছে। একের পর এক অন্যায় অবিচার অব্যাহত রেখে মানুষকে ভীত সন্ত্রস্ত করে কোণঠাসা করে রেখেছে।’

জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আক্তার, জেলা কমিটির সিনিয়র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, সাবেক প্যানেল মেয়র জিয়াউল হক, অন্যতম নেতা আব্দুল খালেক, শফিকুল ইসলাম জনি ও ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম বাবু প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি