স্বামীর সঙ্গে কলহের সময় কোরআন শরিফ অবমাননার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৩:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২০:৪৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরআন শরিফ অবমাননার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নে এ ঘটনার পর ওই গৃহবধূকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে কলহের সময় ওই গৃহবধূ কোরআন শরিফ অবমাননা করেছেন খবরে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। এ ঘটনায় স্থানীয় ওলামা পরিষদ ও স্থানীয়রা ওই গৃহবধূর বাড়ির পাশে বিক্ষোভ শুরু করেন। তারা শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে থানা হেফাজতে নেন। 

ভূরুঙ্গামারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নওশাদ জানান, স্থানীয়দের প্রতিবাদের মুখে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের