হিলি সীমান্তে মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ১৪:১২আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৫:০৭

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা সীমান্তের নানা বিষয় নিয়ে কথা বলেন। বিজিবির চেকপোস্ট কমান্ডার আইয়ুব আলীসহ বিজিবি ও বিএসএফ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রমেশ কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছি। তাদের সঙ্গে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এই মিষ্টি উপহার দিয়েছি। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছেন। একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের